Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালকাঠিতে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৫:৪৭

আটক হওয়া দুই ব্যক্তি।

বরিশাল: ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছর বয়সি এক বৃদ্ধাকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেলাল সিকদার ও নাসির নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

‎পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই বৃদ্ধাকে ডেকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। পরে ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই দুইজনকে আটক করেছে পুলিশ।

‎হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে জানানো হয়। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।

বিজ্ঞাপন

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার দেওয়া তথ্যমতে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এআর