Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিংগাইরে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, তিনটির প্যাথলজি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ২১:১২

অভিযানে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস

মানিকগঞ্জ: জেলার সিংগাইর উপজেলার দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিংগাইর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।

সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হলো— সিংগাইরের সায়মা ডায়াগনস্টিক সেন্টার ও শাহরাইল ডায়াগনস্টিক সেন্টার। এ ছাড়া ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক সেন্টার ও সিংগাইর ক্লিনিকের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘সিংগাইর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শনের সময় অনিয়ম পাওয়ায় তাৎক্ষণিকভাবে এসব ব্যবস্থা নেওয়া হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর