Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় হারানো ৮০টি মোবাইলফোন উদ্ধার: মালিকদের কাছে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১১:৫৩

হারানো মোবাইলফোন ফেরত অনুষ্ঠান।

নওগাঁ: নওগাঁ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখা, ক্রাইম ও গোয়েন্দা শাখার উদ্যোগে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইলফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইলফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি, ক্রাইম ও গোয়েন্দা শাখার একটি বিশেষ দল বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত চালিয়ে গত এক মাসে (জুলাই) হারিয়ে যাওয়া এসব মোবাইলফোন শনাক্ত ও উদ্ধার করে।

বিজ্ঞাপন

হারানো মোবাইলফোন ফিরে পেয়ে মালিকেরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘মোবাইলফোন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে পরিণত হয়েছে। হারানো মোবাইলফোন মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। নওগাঁ জেলা পুলিশ হারানো সকল মোবাইলফোন উদ্ধারের জন্য সর্বদা তৎপর রয়েছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর