Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোল সীমান্তে স্বর্ণের ৩ বারসহ পাচারকারী আটক

লোকাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ২১:৫২

স্বর্ণের বারসহ আটক সুজন হোসেন

বেনাপোল: পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ সুজন হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ বেনাপোল পুটখালী বিওপির সদস্যরা।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্বর্ণের বারসহ তাকে হাতেনাতে আটক করা হয়, যার মূল্য নব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা।

আটক সুজন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মো. সুজন হোসেনকে ৩৯৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল এবং একটি মোবাইলসহ আটক করা হয়। আটক সুজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর