সাতক্ষীরা: বুধবার (১৯ আগস্ট) কলকাতার হোটেলে লাগা আগুনে পুড়ে সাতক্ষীরার ২ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক যুবলীগ নেতা মো. আলিমুজ্জামান (সাজু)।
নিহত অপরজন একই উপজেলার বাসিন্দা রেবতী সরকার। তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
নিহত আলিমুজ্জামান সাতক্ষীরা শহরের পলাশপোল (সেটেলমেন্ট অফিসের পাশে) এলাকার স্থায়ী বাসিন্দা তিন কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের মো. ইউনুস আলী সরদারের ছেলে। এছাড়া তিনি সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী একে ট্রাভেলস স্বত্বাধিকারী তাহমিদ শাহেদ চয়নের খালাতো ভাই।
বুধবার রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার খালাতো ভাই অ্যাডভোকেট তানভীর আহম্মেদ। জানা গেছে, কলকাতার হোটেলের অগ্নিকাণ্ডে আলিমুজ্জামান গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, রেবতী ও আলিমুজ্জামান সাজুর মৃত্যুর খবর সাতক্ষীরায় পৌঁছালে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।