Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক সোহেল রানা

লোকাল করেসপনডেন্ট
২২ আগস্ট ২০২৬ ২০:৪৭

হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক সময়ের আলোর হিলি প্রতিনিধি মো. গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক পদে এখন টেলিভিশনের হিলি প্রতিনিধি সোহেল রানা নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হিলি প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয় এবং নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি সারাবাংলার হিলি প্রতিনিধি হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত স্বদেশের হিলি প্রতিনিধি আলী মর্তুজা, কোষাধ্যক্ষ বিজয় টেলিভিশনের হিলি প্রতিনিধি সাব্বির হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টেলিভিশনের হিলি প্রতিনিধি মো. লুৎফর রহমান, দফতর সম্পাদক সাপ্তাহিক জিরো পয়েন্টের জনী শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সকালের শিরোনামের হিলি প্রতিনিধি সেলিম মীর, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক লালমনিরহাট অনলাইনের মো. আবিদ হোসেন এবং ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক দৈনিক ঘোষণা পত্রিকার হিলি প্রতিনিধি তহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

নির্বাচন পরিচালনা করেন গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচন কমিশনার মামুনুর রশীদ। ভোট গণনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর