Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ১১:৪০

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়

খুলনা: জেলায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির বন্ধ কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, অতর্কিতভাবে কার্যালয়টি লক্ষ্য করে দুটি ককটেল হামলা চালিয়ে দ্রুত সটকে পড়ে দুর্বৃত্তরা। এসময় বিকট শব্দে ককটেল বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ও খুলনা মহানগর বিএনপির নেতারা।

শনিবার (২৯ আগস্ট) সকালে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর