Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১৭:১৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ ১৭:৪৬

নিহত আব্দুর রহিম ভূইয়া।

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা আব্দুর রহিম ভূইয়া (৫৫)। তিনি পেশায় একজন ভ্যানচালক।

রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়া নিজ ঘরে ভাত খেতে বসেন। এ সময় মাদকাসক্ত ছেলে মোস্তফা ভূইয়া (২০) বাবার কাছে টাকা দাবি করে। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে সে এক পর্যায়ে ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় জোরে আঘাত করে। এতে বাবা আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা আরও জানায়, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। সে কিছুদিন আগে বিয়ে করেছে। বিয়ের পর থেকে স্ত্রীকে অমানসিক নির্যাতন করে। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা জানান, মোস্তফা একজন মানসিক ভারসম্যহীন। মাঝেমধ্যেই বাড়িতে পাগলামি করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুস জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। টাকা পয়সা নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, হত্যার পর ছেলে মোস্তফা ভূইয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মোস্তফাকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর