Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উপকূলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা সামুদ্রিক শৈবাল চাষ

মনিরুল ইসলাম ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪২

শৈবাল চাষ ও প্রক্রিয়াজাত করে পণ্য উৎপাদন করছেন পবিপ্রবির বিশেষজ্ঞরা।

পটুয়াখালী: উপকূলের অমিত সম্ভাবনার হাতছানি দিচ্ছে সি উইড বা সামুদ্রিক শৈবাল চাষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং প্রাণিজ ও অন্যান্য উদ্ভিজ্জ উপকরণের ওপর চাপ কমাতে সি উইড বা সামুদ্রিক শৈবাল দিয়ে উৎপাদিত পণ্য গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিশেষজ্ঞরা।

শিক্ষার্থীরা বলেন, শৈবাল দিয়ে বিভিন্ন পণ্য উৎপাদন ও বিপণনের উদ্যোগ নেওয়া হলে উপকূলের মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং সমুদ্রের নীল অর্থনীতি আরও সমৃদ্ধিশালী হবে।

সাগরে অযত্ন অবহেলায় জন্ম নেওয়া সামুদ্রিক শৈবাল প্রক্রিয়াজাত করে ব্যবহার করা হচ্ছে আইসক্রিম, মিষ্টি, জিলেপি, বিস্কুট, সন্দেশ। জাপানের বিখ্যাত খাবার শুশির অন্যতম প্রধান উপকরণ নূরী শিট, জেলিসহ বিভিন্ন ধরনের সুস্বাদু ও পুষ্টিকর খাবার তৈরিতেও এই সামুদ্রিক শৈবাল ব্যবহার হয়। এছাড়াও ফুড সাপ্লিমেন্ট, ট্যাবলেট, সাবান, উপটানসহ নানা প্রসাধন সামগ্রী তৈরিতেও ব্যবহার করা হচ্ছে এই শৈবাল। সামুদ্রিক শৈবালে রয়েছে নানাবিধ পুষ্টি ও ভেষজ গুনাগুন। এর হাই ফাইবার, প্রোটিন, ভিটামিন, অ্যান্টি অক্সিডেন্ট এবং ওমেগা থ্রিসহ বিভিন্ন খনিজ উপদান মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তার পাশাপাশি ত্বক ও চুলের যত্নে অত্যন্ত কার্যকর। তাই এটি গ্রহণ এবং ব্যবহারের প্রতি জোর দিচ্ছেন চিকিৎসক ও পুষ্টি বিশারদরা।

বিজ্ঞাপন

সামুদ্রিক শৈবাল।

দীর্ঘ কয়েক মাস ধরে শৈবাল চাষ ও প্রক্রিয়াজাত করে এসব পণ্য উৎপাদনে সফল হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সামুদ্রিক শৈবাল দিয়ে দিয়ে তৈরি খাদ্য ও প্রসাধন সামগ্রী ব্যবহার করেও মিলছে সুফল।

দুমকি লুথ্যারন হেলথ কেয়ার,মেডিকেল অফিসার ডা. মোন্তারিয়া জান্নাত এবং পবিপ্রবি সহকারী অধ্যাপক, খাদ্য অণুজীববিজ্ঞান ও নিরাপত্তা বিভাগ, পুষ্টি ও পদার্থ বিজ্ঞান অনুষদ মো. শাহজাদুল ইসলাম বলেন, ‘শৈবলে অনেক ধরনের ভিটামিন মিনারেলস আছে। এছাড়াও আছে প্রোটিন। প্রোটিনের জন্য সাধারণত মানুষ গরুর মাংসের উপর নির্ভর করে। তবে বেশি মাংস খাওয়া ক্ষতিকর। শৈবালে এ ধরণের কোনো ক্ষতিকারক কিছু নেই।’

পবিপ্রবি চেয়ারম্যান, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ, মৎস্য বিজ্ঞান অনুষদ অধ্যাপক ড. মোঃ আরিফুল আলম বলেন, ‘পটুয়াখালী জেলা সমুদ্র উপকূলবর্তী হওয়ায় এবং সামুদ্রিক শৈবাল একটি সহজলভ্য হওয়ায় এটি উপকূল এলাকায় হয়ে থাকে। এ জন্য এটা আমরা পটুয়াখালী জেলাতে প্রথমে চাষ করার জন্য উদ্যোগ নেই। এটি সহজলভ্য হওয়ার কারণে এটির উৎপাদন খরচ কম। সামুদ্রিক শৈবলে প্রচুর পুষ্টিগুণ থাকে, তাই এটাকে বিকল্প খাবার হিসেবে ব্যবহার করা যায়। আমরা এই চিন্তাভাবনা থেকে প্রথমে কিছু খাবার তৈরি করি।’

সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি খাবার।

পবিপ্রবি অধ্যাপক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ, মৎস্য বিজ্ঞান অনুষদ ড. মো. রাজীব সরকার বলেন, বাংলাদেশে সি উইড আনটাচড অবস্থায় ছিল। সি উইড হচ্ছে একটা মৃত সোনালি বা সামুদ্রিক শৈবাল। কিন্তু এটাকে সামুদ্রিক সবজি হিসেবেই বলা হয়। অন্যান্য সবজির তুলনায় সি উইডে উচ্চমানের প্রোটিন থাকে, ভিটামিন থাকে এবং মিনারেলস থাকে। এখানে যে অনুযোগগুলো থাকে, সেগুলো বডিতে খুব দ্রুত অ্যাবজরব হয়। যে কারণে মানুষের বডির এ্যান্টি অক্সিজেন ক্যাপাসিটি বেড়ে যায়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।’

সামুদ্রিক শৈবাল বা সি উইডের বানিজ্যিক গুরুত্বের কথা চিন্তা করে চাষ সম্প্রসারণ ও উৎপাদিত পণ্যের সঠিক বিপণনের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

মনিরুল ইসলাম - আরো পড়ুন
সম্পর্কিত খবর