Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পার্কে একসঙ্গে বিষপান, হাসপাতালে ভর্তি পর/কীয়া প্রেমিক যুগল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪

বিষপান করে আহতাবস্থায় প্রেমিক যুগল।

কুষ্টিয়া: জেলায় পরকীয়া সম্পর্কে জড়িয়ে একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক প্রেমিক যুগল। বর্তমানে তারা ২ জনই কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের রেইনউইক পার্কে এ ঘটনা ঘটে।

 শাকিলের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল গ্রামের এবং তরুণীর বাড়িও ওই উপজেলার কুরিপোল গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল ও ওই তরুণী ২ জনের বাড়িই কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তারা পরকীয়া সম্পর্কে জড়িত। বৃহস্পতিবার সকালে দুইজন একসঙ্গে রেইনউইক পার্কে প্রবেশ করেন। কিছুক্ষণ পর পার্কের ভেতরে তারা একসঙ্গে বিষপান করেন। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে দুইজনই অস্বাভাবিক আচরণ করতে থাকলে বিষয়টি পার্কে থাকা লোকজনের নজরে আসে। পরে তারা তাদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, দুইজনকে একসঙ্গে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের এখনো জ্ঞান ফেরেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ঘাস মারা বিষজাতীয় কোনো পদার্থ পান করেছেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ‘তাদের বাড়ি মিরপুর উপজেলায়। তারা দুইজনই বিবাহিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর