Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদালত থেকে হাতকড়া পরানোর সময় লাফিয়ে পালাল হাজতি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৩

সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে চুরি মামলার এক হাজতি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আদালত ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

পলাতক হাজতির নাম আব্দুল মমিন। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, একটি চুরি মামলায় কারাগারে থাকা আব্দুল মমিনকে আদালতে হাজিরার জন্য আনা হয়। হাজিরা শেষে তাকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানায় রাখা হয়। পরে তাকে ফের হাতকড়া পরানোর সময় এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বেরিয়ে যান তিনি। এরপর হাজতখানার সামনের অরক্ষিত বারান্দা দিয়ে নিচে লাফ দিয়ে দ্রুত পালিয়ে যান।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই তাকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে কোর্ট পুলিশ। এ সময় দিয়ার ধানগড়া এলাকা থেকে নুরনবী নামে এক যুবককে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে তার সঙ্গে পলাতক আসামির কোনো মিল না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানি বলেন, হাজতখানায় আরেক আসামিকে প্রবেশ করানোর সময় মমিন পুলিশকে ধাক্কা দিয়ে বেরিয়ে বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে যান। বিষয়টি সদর থানাকে জানানো হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর