Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকে নেতৃত্ব দিতে জ্ঞানচর্চার বিকল্প নেই: আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৮

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

ঢাকা: আগামী প্রজন্মকে দক্ষ ও বিশ্ব নেতৃত্বের উপযোগী হিসেবে গড়ে তুলতে জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বাংলা অ্যাকাডেমিতে আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে বইপড়া ও গবেষণামুখী হতে হবে। কেবল স্লোগাননির্ভর রাজনীতি দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সময়োপযোগী ও নেতৃত্বের উপযোগী করে তোলা সম্ভব নয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘১৯৭১ সালে রাজনৈতিক নেতৃত্ব যখন স্বাধীনতার ঘোষণা নিয়ে দ্বিধায় ছিল, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের পথে জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন।’

রাজনীতির প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী আরও বলেন,‘ শুধু ‘জিন্দাবাদ’ স্লোগান দিয়ে দেশের ভবিষ্যৎ গড়া যাবে না। আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।’

সভায় তিনি আরও বলেন, ‘সাধারণভাবে সামরিক শাসন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ব্যতিক্রম। তার নেতৃত্বে দেশে গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছিল।’

এ ছাড়াও আইনমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের সব জনগোষ্ঠীকে একত্রিত করে বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।’

সারাবাংলা/টিএম/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর