Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ১২ টন মেয়াদোত্তীর্ণ চিনি জব্দ, হেফাজতে ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৫

চিনির ট্রাক।

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগর এলাকায় ১২ টন মেয়াদোত্তীর্ণ চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে চিনিবোঝাই আরও দু’টি ট্রাকের সন্ধান পাওয়া যায়নি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে খাজানগর এলাকার রাজধানী রাইস মিলের একটি গুদামে চিনি নামানোর সময় পুলিশ ট্রাকটি জব্দ করে।

স্থানীয় সূ্ত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে চিনিবোঝাই তিনটি ট্রাককে খাজানগর এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। ট্রাকগুলোতে থাকা চিনি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা গুদাম খুঁজছিলেন। পরে শনিবার সকালে একটি ট্রাক থেকে চিনি গুদামে নামানোর সময় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চিনি জব্দ করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, জব্দ করা চিনির পরিমাণ প্রায় ১২ টন। চিনিগুলো গলে যাওয়ায় প্রাথমিকভাবে এগুলো মেয়াদোত্তীর্ণ বলে ধারণা করা হচ্ছে। তবে চিনি আসলেই মেয়াদোত্তীর্ণ কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ‘জব্দ করা চিনি গলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মেয়াদোত্তীর্ণ। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। চিনিবোঝাই অপর দু’টি ট্রাকের সন্ধানে পুলিশ কাজ করছে। জব্দ করা চিনির উৎস, কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর