Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের নৌকাবাইচ নিয়ে বিরোধ, ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪২

নৌকাবাইচ। ফাইল ছবি

সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথক নৌকাবাইচের আয়োজন করাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। দুই পক্ষের পালটাপালটি অভিযোগের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রতিযোগিতা স্থগিত করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে ৪ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করতোয়া নদীর কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী ৪ ও ৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭ থেকে ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচের আয়োজন করে। উভয় পক্ষের আয়োজনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং স্থানীয় সংসদ সদস্য জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলামকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

বিজ্ঞাপন

বিএনপি আয়োজিত প্রতিযোগিতার আহ্বায়ক সেলিম রেজা অভিযোগ করেন, ‘তাদের নির্ধারিত মঞ্চের পাশেই জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু আলাদা মঞ্চ তৈরি করে প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেন। এতে বিরোধের সৃষ্টি হয়।’

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুই পক্ষই অভিযোগ দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘কোনো পক্ষই প্রশাসনের অনুমতি নেয়নি। পালটাপালটি অভিযোগের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিযোগিতা বন্ধ রেখে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর