Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যমুনাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩০ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩২

৬ প্লাটুন বিজিবি মোতায়েন প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তায়।

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনাসহ আশপাশের এলাকায় ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ দিন, সকাল ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে সমাবেশ করেন আন্দোলনকারীরা। এতে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’সহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দফতর ও অফিসের কর্মচারীরা অংশ নেয়।

বিজ্ঞাপন

এরপর আন্দোলনকারীরা সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে রওয়ানা হয়। এ সময় পুলিশ তাদের টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড এবং জলকামান থেকে পানি নিক্ষেপ করে। তারপরও আন্দোলনকারীরা যমুনার সামনে অবস্থান নিলে পুলিশের সঙ্গে ধাওয়া, পালটা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আন্দোলনকারীরা অভিযোগ জানান, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে।

তারা বলেন, সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় এর আগে সারাদেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছিল। আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবে না।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো