Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৯ম পে-স্কেলের দাবিতে যমুনা অভিমুখী মিছিলে লাঠিচার্জ, আহত ৩২

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৭

যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ।

ঢাকা: নবম জাতীয় পে স্কেল দ্রুত ঘোষণার দাবিতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩২ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, দুপুরের দিকে যমুনা ভবনের সামনে জমায়েত করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ লাঠিচার্জ করে। এ সময় দৌঁড়াদৌঁড়ি ও হুড়োহুড়িতে আন্দোলনকারীরা আহত হন।

আহতরা হলেন- আব্দুল হান্নান (৪৫), জয় দাস (৩৫), আব্দুল আউয়াল (৪০), তন্ময় (৩২), জাকারিয়া (৬০), সিকান্দার (৪০), ওসমান গনি চল্লিশ (৪০), আব্দুল্লাহ (৩১), অভিজিৎ (৩৫), আজিম উদ্দিন (৫০), সাইম (২৮), রিপন (৩২), মনসুর শামীম (৪৮), ইয়াসমিন (৪০), আব্দুল কুদ্দুস (৬০), জুয়েল (৩৪) ও আমিরুল ইসলাম (৩৪)।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যমুনার সমানে থেকে প্রায় ৩২ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এদিকে সংঘর্ষের ঘটনার পর যমুনা ভবন সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়কে যান চলাচল সীমিত রাখা হয়। এ ছাড়া সার্বিক পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর