Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরান ঢাকায় জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১

পুরান ঢাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার আগা সাদেক সড়কে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম।

তিনি বলেন, ‘আগা সাদেক সড়কের আগামাসি লেনের ৭তলা ভবনের চতুর্থ তলার একটি জুতার কারখানায় আগুন লেগেছিল। ১০টা ৪৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের চেষ্টায় রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

বিজ্ঞাপন

তালহা বিন জসিম বলেন,‘ প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর