Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী মিজানুরকে বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৬

মো. মিজানুর রহমান

ঢাকা: দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএনসিসি’র সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের সইয়ে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ডিএনসিসির অঞ্চল-৫-এর মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ ও সংস্কার কাজে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এ কারণে ‘ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯’-এর ৪৯ (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।

বিজ্ঞাপন

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার মোহাম্মদপুর এলাকায় চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে যান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরিদর্শনকালে তিনি নবনির্মিত সড়কের বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া ও কাজের গুণগত মান নিয়ে গুরুতর ত্রুটি দেখতে পান। এ সময় স্থানীয় বাসিন্দারাও কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী ও স্থানীয় জনগণের অসন্তোষের মুখে বিষয়টি আমলে নিয়ে আজ এই শাস্তিমূলক ব্যবস্থা নিল ডিএনসিসি কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্ত থাকাকালীন বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন মো. মিজানুর রহমান।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর