Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বন্দির ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৯:১৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি সাইফুল ইসলাম (৪০) নামে এক আসামি ঢাকা মেডিকেলে মারা গেছেন।

বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে কারারক্ষিরা ওই বন্দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই আসামির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার গাছুয়াবাড়ি গ্রামে। বাবার নাম আজিজুল হক। ধামরাই থানায় মাদক মামলায় বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ৭৩৮৭/২৬।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার থেকে কারারক্ষিরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর