Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৬:১৭

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর মালিবাগে ট্রেন ধাক্কায় অজ্ঞাত এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে মালিবাগ রেলগেটে ঘটনাটি ঘটে। দেখতে পেয়ে পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী মো. আরিফুল ইসালম বলেন, দুপুরে ওই ব্যক্তি মালিবাগ রলগেটে রাস্তা পার হচ্ছিল। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় আহত হয়ে পড়ে থাকে। দেখতে পেয়ে ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

আরিফুল আরও বলেন, ওই ব্যক্তিকে এর আগে মালিবাগ রেলগেট এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। লোকজনের কাছ থেকে চেয়েচিন্তে খাইতো। এছাড়া তার কোন পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

 

 

সারাবাংলা /এসএসআর/ এএ
বিজ্ঞাপন

আরো