Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণপরিবহনের ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ২০:৫০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ২২:২৯

ঢাকা: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কিলোমিটার প্রতি বাস ও ট্রাকের ভাড়া বাড়াতে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং পরিবহন মালিকরা।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর সভায় সভাপতিত্ব করছেন।

জানা যায়, সরকারের লিটার প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে ঢাকাসহ সারাদেশের ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভা চলছে। সভায় মালিক সমিতির পক্ষ থেকে ভাড়া প্রস্তাব করা হবে। তারপর সেটি বিশ্লেষণ করা হবে।

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত আছেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টরা।

 

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর