Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ২১:৫০ | আপডেট: ৮ মে ২০২৬ ২৩:৩১

সাদ্দাম মার্কেটে আগুন লাগার সময়ের চিত্র।

ঢাকা: রাজধানী ঢাকার কদমতলীতে সাদ্দাম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৮ মে) রাত ৯টা ৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে কদমতলীর সাদ্দাম মার্কেটে আগুন লাগার খবর পাই। পরে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছায়। আমাদের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এআর