Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজিমপুরে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৭:১২ | আপডেট: ২৫ মে ২০২৬ ২১:৩৬

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিন (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

সোমবার (২৫ মে) বেলা আড়াইটার দিকে আজিমপুর সরকারি কলোনির পুকুরে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

জাহিনকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মাহির আহমেদ জানান, সে আগে একই স্কুলে পড়লেও এখন অন্য একটি স্কুলে পড়ে। মাহির আজিমপুর সরকারি কোয়ার্টারে থাকে। হাজারীবাগের বাসা থেকে দুপুরে বন্ধু মাহিরের বাসায় বেড়াতে যায় জাহিন। এর পর দুই বন্ধু কোয়ার্টারের ভেতর ঘুরাঘুরি করছিল। এমন সময় পুকুর দেখে সেখানে গোসল করতে চায় জাহিন। তবে সে সাঁতার জানে না। সেজন্য জাহিনকে পানিতে নামতে বারবার নিষেধ করে মাহির। তবুও কথা শোনেনি সে। পরে জোর করেই পুকুরে নামলে পানিতে তলিয়ে যায় সে।

বিজ্ঞাপন

মাহির আরও জানান, তখন তার চিৎকারে কোয়ার্টারের নিরাপত্তাকর্মীরা ছুটে এসে পানির নিচ থেকে জাহিন উপরে তুলে আনেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য লালবাগ থানায় জানানো হয়েছে। মৃত জাহিনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা হাজারীবাগে বাস করতেন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো