Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কালশীর বাউনিয়াবাদ বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ২২:৩৩ | আপডেট: ২৬ মে ২০২৬ ১৯:২৮

কালশীর বাউনিয়াবাদ বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়াবাদ বস্তির আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘রাত ৯টা ৩৫ মিনিটে কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগুন নেভাতে পানির সংকট ছিল। পানির সংকটের কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। ২ ঘণ্টা ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

বিজ্ঞাপন

এদিকে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর