Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট 
১৪ জুন ২০২৬ ১৮:৫৭ | আপডেট: ১৪ জুন ২০২৬ ২৩:৩১

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: সাভার আশুলিয়ায় বাসায় মোবাইল চার্জার বিস্ফোরণে দগ্ধ হয়ে মিজানুর রহমান(৪৪) নামে এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৪ জুন) দুপুর ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, রাত ৩টার দিকে ইনস্টিটিউটে ভর্তি হয় ওই ব্যক্তি। তার শরীরের ৯৫শতাংশ দগ্ধ হয়েছিল।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. রবিউল ইসলাম জানান, গতরাত ১২টার দিকে পাশের বাসায় হঠাৎ বিকট বিস্ফোরণ হয়। এতে ঘরের মধ্যে আগুন ধরে যায়। চিৎকারের শব্দ শুনে ঘরের ভিতর ঢুকে ওই ব্যক্তিকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। এসময় অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে এসে তার শরীর পানি ঢালতে শুরু করে। এরপর তাকে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাই। ঘরের মধ্যে দেখা যায় সবকিছু এলোমেলো। চার্জার ও মোবাবইল ফোন ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই রুমে তিনি একাই থাকতেন। রাতে মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়ে ছিল। ধারণা করা হচ্ছে চার্জার থেকে বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মৃত মিজানুরের বিয়াই জহিরুল ইসলাম জানান, তাদের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া থানার লাঙলমোড়া গ্রামে। বাবার নাম সিদ্দিকুর রহমান। সাভার আশুলিয়া এলাকায় থাকতেন। সেখানে তিনি কাপড়ের ব্যবসা করতেন। স্ত্রী চার ছেলে মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে থাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর