Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ২২:৪২ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ২৩:৩৬

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর মিরপুর-৬ নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন লেগেছে। গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।

সোমবার (৬ জুলাই) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাত ৮টা ২ মিনিটে মিরপুর-৬ নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে রাত ৮টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে বর্তমানে আমাদের ছয়টি ইউনিট কাজ করছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, আগুন ভবনটির বেজমেন্টে লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেজমেন্টে থাকা একটি গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন লাগার এক ঘণ্টারও বেশি সময় পার হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর