Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৭ বছরে ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ২১:০৫ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০০:১০

১৭ বছরে ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ২০০৯ সালের পর একদিনে সর্বোচ্চ।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের রেকর্ড অনুযায়ী, এর আগে ২০০৯ সালে একদিনে সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এর পর আর কখনোই একদিনে এত বেশি বৃষ্টিপাত হয়নি।

শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, সবখানেই সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, ধানমন্ডি, মিরপুর, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠালবাগান ও গ্রিন রোডসহ বিভিন্ন এলাকার সড়কে কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমরসমান পানি জমেছে।

বিজ্ঞাপন

অনেক বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতায় যান চলাচল ব্যাহত হওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

এদিকে, আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাত ১টার মধ্যে দেশের ২০টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় থাকা জেলাগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর