ঢাকা: বায়ুদূষণের তালিকায় ১২৬টি দেশের মধ্যে আজ ১৭ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকার বায়ুর দূষণ স্কোর ৯১ রেকর্ড করা হয়েছে, যার অর্থ শহরটির বাতাস আজ ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।
অন্যদিকে, ১৭৪ দূষণ স্কোর নিয়ে এই তালিকায় বায়ুদূষণের শীর্ষে রয়েছে উগান্ডার কামপালা শহর। সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’, ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি’ বা ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।