Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাতিরঝিলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৬:৪০ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৭:৩১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শেখ জায়েদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়  চালক আল আমিন ভুবন (২১) আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে হাতিরঝিল পুলিশ প্লাজার পিছনে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এরপর দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসক জায়েদকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী রবিন জানান, হাতিরঝিল পুলিশ প্লাজার পিছনে একটি মোটরসাইকেলসহ দু’জন আহত অবস্থায় পড়ে ছিল। এরপর দু’জনকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে একজন মারা যান।

বিজ্ঞাপন

আহত আল আমিন ভুবন জানান, আমার মোটরসাইকেলটি নিয়ে দুপুরে জায়েদসহ তেল ভরতে যাচ্ছিলাম। হাতিরঝিল পুলিশ প্লাজার পিছনের রাস্তায় গেলে পিছন থেকে একটি সিএনজি ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে।

নিহত জায়েদের ভাই সামির শেখ পরশ জানান, তাদের বাসা রামপুরা টিভি সেন্টার মুক্তি মসজিদ গলিতে। বাবার নাম জামিল শেখ। জায়েদ বেকার ছিল। দুপুরে জানতে পারি হাতিরঝিলের রোডে মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। এরপর ঢাকা মেডিকেলে এসে জায়েদের মরদেহ দেখতে পাই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর