Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ২০:৫৪ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ ২২:৩৬

রাজধানী ঢাকা।

ঢাকা: দক্ষিণ এশিয়ার শীর্ষ শহরগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা। এছাড়া ঢাকার নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক নয়। নাম্বেও’র প্রকাশিত ২০২৬ সালের সূচকে এমন চিত্র ওঠে এসেছে ।

সূচকে দেখা গেছে, ঢাকার অপরাধ সূচক হলো ৬২ দশমিক ২। অপরদিকে নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮।

যেখানে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে ওঠে আসা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির অপরাধ সূচক হলো ১১ দশমিক ১। আর নিরাপত্তার সূচক হলো ৮৮ দশমিক ৯।

যার অর্থ হলো- ঢাকার নিরাপত্তা অত্যন্ত নাজুক। এখানকার বাসিন্দারা রাতে বের হতে নিরাপদ বোধ করেন না এবং বেশিরভাগ সময় ভীত থাকেন।

নাম্বেও’র সূচকে দেখা গেছে- পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের বড় শহরগুলোর পরিস্থিতিও ঢাকার চেয়ে ভলো।

বিজ্ঞাপন

অপরদিকে পুরো বিশ্বের বড় শহরগুলোর মধ্যে নিরাপত্তা ও অপরাধপ্রবণতার দিক দিয়ে ঢাকার অবস্থান ৫৯। যার অর্থ নিরাপত্তা ও অপরাধের দিক দিয়ে ঢাকা শীর্ষ ১৫ শতাংশের মধ্যে রয়েছে।