Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানমন্ডিতে চলছে দেশের প্রথম ফটো সেলিং এক্সিবিশন

সিনিয়র করেসপন্ডেন্ট 
৮ আগস্ট ২০২৬ ১৮:৩৭ | আপডেট: ৮ আগস্ট ২০২৬ ১৮:৫০

ফটো সেলিং এক্সিবিশনের উদ্বোধন করেন অতিথিরা।

ঢাকা: তরুণ ফটোগ্রাফারদের সৃজনশীল কাজের অর্থনৈতিক মূল্যায়ন ও বিকাশের লক্ষ্যে ধানমন্ডিতে শুরু হয়েছে বাংলাদেশের প্রথম ফটো সেলিং এক্সিবিশন। গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় ধানমন্ডির ডি প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে ১৫ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ফটোগ্রাফি সংগঠন আমাদের ছবি এবং ভেন্যু পার্টনার ডি প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীটি আগামী ২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত ৩০ থেকে ৫০ জন মেধাবী তরুণ ফটোগ্রাফারের ছবি স্থান পেয়েছে, যা দর্শনার্থীদের কেনার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ তরুণ শিল্পীদের জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরি করবে, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিতে উৎসাহিত করবে।

এই প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ এবং নতুনত্ব হলো প্রথাগত আর্ট গ্যালারির নির্দিষ্ট গণ্ডি থেকে বেরিয়ে আসা। সচরাচর যেকোনো গ্যালারিতে চিত্র এক্সিবিশন যে রীতি প্রচলিত আছে, তার বদলে রেস্তোরাঁ বা ক্যাফে-কেন্দ্রিক শিল্পচর্চা ও প্রদর্শনীর এক নতুন দরজা উন্মোচন করতে যাচ্ছে এই আয়োজন। আয়োজকরা বিশ্বাস করেন, এর ফলে শিল্প ও ফটোগ্রাফি সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের আরও কাছাকাছি পৌঁছাতে সক্ষম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানমন্ডি সোসাইটির সভাপতি মোসাদ্দেক হাবিব মিতু। বিশেষ অতিথি ছিলেন ধানমন্ডি সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা বুশরা ফারুক। অতিথিরা এমন উদ্যোগকে তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন এবং আয়োজকদের সাধুবাদ জানান। শিল্পানুরাগী, সংগ্রাহক ও দর্শনার্থীদের এই প্রদর্শনী উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এসএস