Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মগবাজারে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ০২:৪৭ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ ১২:২৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মগবাজারে নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ডভ্যানের চাপায় একটি সিএনজি ও দু’টি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় জামান আহমেদ (৪২) নামে এক মোটরসাইকেল চালক ও আরোহী রিয়াদ হোসেন (২২) নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন রিপন (৪০) নামে এক পথচারী।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ওয়্যারলেস ঢালে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে জামান আহমেদকে মৃত ঘোষণা করেন। আর রিয়াদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যার রাত ১টার দিকে। তবে পথচারী রিপন হাসপাতালে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

নিহত জামান আহমেদ ও রিয়াদের গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামে। জামানের বাবার নাম ইলিয়াছ ফকির, রিয়াদের বাবার নাম লিয়াকত ফকির।

ঢাকা মেডিকেলে পথচারী হারুন অর রশীদ জানান, মৌচাক-মালিবাগ ফ্লাইওভার থেকে একটি কাভার্ডভ্যান মগবাজার ওয়্যারলেস সড়ক দিয়ে মালিবাগের দিকে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা একটি সিএনজি ও দু’টি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ও এক পথচারী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জন মারা যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি রমনা থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর