Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ১১:৪৬

ঢাকা: আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর আশপাশের বেশ কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

পানগাঁও ভাল্ভ স্টেশনের আওতাধীন লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের জরুরি কাজের জন্যই এই সাময়িক পদক্ষেণ নেওয়া হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট আট ঘণ্টা জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও এবং কেরানীগঞ্জের আংশিক এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত এই সময়সীমায় সংশ্লিষ্ট এলাকার পাইপলাইন ও সংযোগগুলোতে গ্যাস প্রবাহ সম্পূর্ণ স্থগিত রাখা হবে। এছাড়া উল্লিখিত এলাকার আশেপাশের স্থানগুলোতে গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যাও দেখা দিতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

জরুরি এই মেরামত কাজের জন্য সাময়িক এই অসুবিধার কারণে সংশ্লিষ্ট এলাকার সকল গ্রাহকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশা করা হচ্ছে।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর