Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাছান মাহমুদের ঘনিষ্ঠ ‘দাপুটে’ যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিল জনতা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৮:৪৩ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৯:৪৪

যুবলীগ নেতা শামসুদ্দোহা সিকদার আরজু।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে যুবলীগের এক সময়ের ‘দাপুটে’ নেতা শামসুদ্দোহা সিকদার আরজুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

শুক্রবার (২৭ জুন) গভীর রাতে নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে ধরে পুলিশকে দেয় স্থানীয় লোকজন।

গ্রেফতার শামসুদ্দোহা সিকদার আরজু চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা কমিটির সভাপতি।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘শুক্রবার রাত ৩টার দিকে আরজুকে একদল লোক আটক করে আমাদের খবর দেয়। থানা থেকে পুলিশ গিয়ে তাকে আটক করে। আজ (শনিবার) দুপুরে তার বিরুদ্ধে থাকা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

জানা গেছে, ২০১৮ সালের সংসদ নির্বাচনের প্রচারণায় নগরীর পাহাড়তলী এলাকায় গিয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের আক্রমণের শিকার হয়েছিলেন বিএনপির প্রার্থী বর্তমানে প্রয়াত আব্দুল্লাহ আল নোমান। এ ঘটনায় পাহাড়তলী থানায় করা একটি মামলার আসামি আরজু। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এমপি