Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৭ বছর পর কেন্দ্রে গিয়েও ভোট দেওয়া হলো না মনু মিয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪২

মনু মিয়া।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে মনু মিয়া (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কোতোয়ালী থানার ব্যাটারিগলি এলাকায় কাজীর দেউড়ি বালক পেয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মৃত মনু মিয়া ব্যাটারিগলির বাসিন্দা মোহাম্মদ মিয়ার ছেলে। পেশায় নিরাপত্তাকর্মী মনু মিয়ার চার ছেলে মেয়ে আছে।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের আওতাধীন কেন্দ্রটিতে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আবু ইউসুফ বলেন, ‘তিনি (মনু মিয়া) ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে বসে পড়েন। এরপর তার বমি শুরু হয়। খবর পেয়ে স্বজনেরা এসে তাকে নিয়ে যান।’

বিজ্ঞাপন

মনু মিয়ার বড় ছেলে মো. শাকিল বলেন, ‘আমরা আব্বাকে এখানে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছেন।’

১৭ বছর পর বেশ উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনু মিয়া ভোট দিতে গিয়েছিলেন বলে একসঙ্গে কেন্দ্রে যাওয়া প্রতিবেশি ফজলে কবির।

ওই ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বলেন, ‘একজন ভোটার ভোট দিতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন। তার স্বজনরা তাকে নিয়ে যান। পরে মারা গেছেন বলে শুনেছি।’

সারাবাংলা/আরডি/ইআ