Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৮:৩৭

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীর একটি পাম্পে তেল মজুদ থাকার পরও বিক্রি বন্ধ রাখায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন লতিফ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা হাটহাজারি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান সাংবাদিকদের বলেন, শনিবার বিকেলে পাম্পটিতে তেল বিক্রি বন্ধ রাখার বিষয়টি আমাদের নজরে আসে। রাতে সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে পাম্পটির রিজার্ভারে প্রায় ছয় হাজার লিটার অকটেনের মজুদ পেয়েছি। তার মধ্যে শনিবার তারা ডিপো থেকে চার হাজার লিটার অকটেন এনেছিল পাম্পে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পাম্পে তেল মজুদ করে রাখার কোনো নিয়ম নেই। যতক্ষণ জ্বালানি থাকবে, ততক্ষণ তাদের বিক্রি করতে হবে। মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারা অনুযায়ী এই অপরাধে পাম্পটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া। পাশাপাশি মজুদ শেষ না হওয়া পর্যন্ত অকটেন বিক্রি পুনরায় চালু করে দেওয়া হয়।

সারাবাংলা/এসএন/এইচআই
বিজ্ঞাপন

আরো