Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম বিমান বন্দরে যাত্রীর লাগেজে মিলল ৩১৫ কার্টন সিগারেট

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১২:০৩ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ১৫:৪২

জব্দ করা সিগারেট।

চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাকিবুল ইসলাম নামে এক যাত্রীর লাগেজ থেকে ৩১৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। রাকিবুল ইসলামের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলায়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে বিমানবন্দর এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা যৌথভাবে অভিযান চালিয়ে শারজাহ থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটটি (জি-৯৫২০) রাত ৯টা ৪৫ মিনিটে অবতরণ করে। পরে যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব সিগারেট উদ্ধার করা হয়।

অভিযুক্ত ব্যক্তি।

উদ্ধার করা ৩১৫ কার্টন সিগারেটের বিপরীতে প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

কাস্টমস সূত্রে জানা যায়, জব্দ করা সিগারেট চালানটি ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে চট্টগ্রাম কাস্টমস হাউজের হেফাজতে রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর