Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১২:১৬ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৬:১৫

চট্টগ্রাম: চট্টগ্রামের ২ নম্বর গেট চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে দেখা যায়, শপিং কমপ্লেক্সটির উত্তর পাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো