Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাহাড় কাটায় একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ডকে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেট
১৭ এপ্রিল ২০২৬ ১৫:০৮

চট্টগ্রাম: পাহাড় কাটায় চট্টগ্রামের সীতাকুণ্ডের একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সীতাকুণ্ড উপজেলায় বাড়বকুণ্ড এলাকায় অভিযানে পাহাড় কাটার সত্যতা মিললে এই জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ ফরিদ আহমেদ (৬৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন । অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস ও গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম।আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যরা ।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন/ এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর