Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবিতে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আব্দুর রহমান-আনোয়ার হোসেন

চবি করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ২৩:৪২

সভাপতি মো. আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্র আন্দোলনে ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আনোয়ার হোসেন দায়িত্ব পেয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) আইসিএবি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মোহা. আনোয়ার হোসেন মঞ্জু।

তিনি কেন্দ্রীয় সভাপতির অনুমোদনক্রমে চবি শাখার বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আমিনুল ইসলাম রাকিব ও মো. আকিব হোসেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক আল-আমীন মোহাম্মদ বাবুল এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মো. আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর