Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দলীয় কার্যক্রম চালানোর অভিযোগে আ. লীগ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১১:৩৩ | আপডেট: ৩ মে ২০২৬ ১৪:৫৫

সৈকত দত্ত।

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে সৈকত দত্ত (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) উপজেলার কৈনপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক সৈকত দত্ত ওই গ্রামের মৃত নেপাল দত্তের ছেলে। তিনি চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি কয়েক মাস আগে এলাকায় ফিরে এসে তিনি পুনরায় রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/এসএন/ইআ