Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে হরিণ শিকারের সময় গুলিতে শিকারি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১২:২৮

নিহত শিকারি জমির উদ্দিন

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে হরিণ শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে জমির উদ্দিন (৫০) নামে এক শিকারির মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) বিকালে উপজেলার সর্তাবিটের খিরাম ইউনিয়নের পূর্ব পাশে হলুদিয়া রাবারবাগানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জমির উদ্দিন খিরাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ খিরাম এলাকার বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে। শিকারের পাশাপাশি তিনি কৃষি কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সর্তা বনবিটের অধীনে কয়েকজন শিকারির সঙ্গে পাহাড়ে হরিণ শিকারে গিয়েছিলেন জমির। এই সময় অন্য শিকারির বন্দুক থেকে মিস ফায়ার হয়ে গুলি তার শরীরে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খিরামের চৌমুহনী বাজারের পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সর্তা বন বিট কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সর্তাবিটের কিছু জায়গায় হরিণের বিচরণ রয়েছে। সেখানে গোপনে শিকারিরা মাঝেমধ্যে হরিণ শিকার করে। একইভাবে আজকে (শনিবার) হরিণ শিকার করতে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, শুনেছি হরিণ শিকারের সময় গুলিবিদ্ধ হয়ে অন্য এক শিকারি মারা গেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

সারাবাংলা/এসএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর