Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ১৩:২৫

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট বড়ুয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ফায়ার স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, ‘খবর পেয়ে তার খণ্ডিত মরদেহ আমাদের একটি ইউনিট উদ্ধার করেছে। নিহত ব্যক্তির গায়ে নীল রঙের গেঞ্জি, পরনে লুঙ্গি ছিল। ট্রেনে কাটা পড়ে লোকটির দেহ কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতের বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে। রেলওয়ে থানা পুলিশকে ঘটনা জানানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন কালুরঘাট সেতু পার হয়ে আসার পথে এক ব্যক্তি কাটা পড়ে নিহত হয়েছেন। ট্রেনটি ৪টা ৩৮ মিনিটের সময় গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর