Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: মীর হেলাল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১১:৩০ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ১৬:৪৩

ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে কথা বলছেন মীর হেলাল।

চট্টগ্রাম: টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বুধবার (৮ জুলাই) বিকেলে চট্টগ্রামের বিভিন্ন জলাবদ্ধ ও পাহাড়ধসপ্রবণ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার। চট্টগ্রামের কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা থেকে বঞ্চিত রাখা হবে না। প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, এর আগে ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রামে এসে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শুরু করেন।

জলাবদ্ধ ও পাহাড়ধসপ্রবণ এলাকা পরিদর্শন করছেন মীর হেলাল।

সফরের অংশ হিসেবে তিনি হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকা এবং চট্টগ্রাম নগরের দক্ষিণ পাহাড়তলী, জালালাবাদ ও বায়েজিদের বাংলাবাজার ব্যাংক কলোনি এলাকায় যান। এ সময় পাহাড়ে ফাটল দেখা দেওয়া স্থানগুলো পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এই দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ত্রাণ বিতরণকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

সারাবাংলা/এসএন/ এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো