Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ বছর পর চবির সিনেট অধিবেশন বসছে ৮ আগস্ট

চবি করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ২৩:১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চবি: দীর্ঘ তিন বছর পর আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশন।

রোববার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল -ফোরকান বলেন, ‘আগামী ৮ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৬তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার প্রাক্কলিত রাজস্ব বাজেট এবং ২০২৫–২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেট উপস্থাপন করা হবে।’

উল্লেখ্য, এর আগে সর্বশেষ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ৩০ জুলাই। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থাগুলোর একটি সিনেট। সিনেটে বার্ষিক প্রতিবেদন, হিসাব-নিকাশ ও বাজেট অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর