Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ০০:২৭

মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জেলার মীরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন ডিটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২) এবং চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫)। জয়নাল আবেদীন ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি একটি কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দুই ইমাম। পথে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাফায়াত হোসেন জানান, আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘মাছবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তাদের লাশ হেফাজতে নেয়। দুর্ঘটনার পর পিকআপচালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পলাতক চালক ও পিকআপটি জব্দ করতে অভিযান চলছে।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর