Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অশ্লীল ছবি-ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৮:১৫ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ২০:৩২

গ্রেফতার কালাম মিয়া।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে কালাম মিয়া (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র বেলতলা তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মতিউর রহমান নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা ব্যক্তি বিভিন্ন মেয়ের ছবি পাঠিয়ে নানা প্রলোভন দেখান। পরে হোয়াটসঅ্যাপ ও ইমুতে ভিডিও কলে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও ব্যবহার করে মতিউর রহমানের ছবি এডিট করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করা হয়। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে ৩৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

বিজ্ঞাপন

পরে এ ঘটনায় ভুক্তভোগী ডবলমুরিং থানায় মামলা করেন।

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর আলম বলেন, ‘প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল এবং টাকা আদায়ের মামলায় মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র বেলতলা তালপট্টি এলাকা থেকে কালাম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় কালাম মিয়ার কাছ থেকে দুইটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। এসব ফোনে তার ব্যবহৃত ছয়টি সিম পাওয়া যায়।’

পুলিশ জানায়, জব্দ করা মোবাইলফোনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমু অ্যাকাউন্টে ভুক্তভোগীসহ বিভিন্ন ব্যক্তির অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্যও পেয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার কালাম মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর