Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৭:২১ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ ১৭:২৪

নিহত নাফিসা নাওয়ালের আইডি কার্ড

চট্টগ্রাম: এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে চট্টগ্রামে ক্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নাফিসা নাওয়াল (১৮)। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির মামুন মিয়ার মেয়ে। নাফিসা নগরীর সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও চলমান এইচএসসির পরীক্ষার্থী ছিলেন।

চট্টগ্রাম ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘কলেজ ছাত্রী এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য একটি অ্যাপভিত্তিক সেবার মোটরসাইকেলযোগে কেন্দ্রে যাচ্ছিল। নেভি হাসপাতাল গেটের বিপরীতে সড়কে পৌঁছালে একটি ক্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষানবিশ চিকিৎসক তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর