Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পতেঙ্গায় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৩:০৩

জব্দকৃত মালামাল।

চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়ার সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুইটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের সময় সন্দেহজনক দু’টি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।’

বিজ্ঞাপন

তল্লাশির সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের এক হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়।

একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দু’টি বোটসহ ছয়জনকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

 

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর