Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৩৭৬

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ১৯:৫২

চট্টগ্রাম: চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৪১ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৮০ কেজির বেশি গাঁজা, মদ, বিয়ার ও ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে নিয়মিত মামলায় ৯৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন, পরোয়ানামূলে ৭০ জন এবং সাজা পরোয়ানামূলে ১০ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ১৮১ জনকে। তাদের মধ্যে ৪৬ জন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদক বহনকারী এবং ১২৫ জন মাদকসেবী।

বিজ্ঞাপন

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৪৫ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪১ হাজার ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ কেজি ৯৫৭ গ্রাম গাঁজা, ৩৫ লিটার ২৫০ মিলিলিটার মদ, ২০ বোতল বিয়ার ক্যান এবং ১০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর